প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
জামায়াত-এনসিপির ইশতেহার অনুষ্ঠানে গিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি দল ইশতেহার ঘোষণা করে জনগণকে দিচ্ছে নানা প্রতিশ্রুতি।
এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী ও এনসিপি বুধবার নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সেখানে অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন চৌধুরী মোনামী।
জামায়াত ও এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানস্থলে থাকতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন।
মোনামী ১১দলীয় জোটের অন্তর্ভুক্ত এনসিপি ও জামায়াত—উভয় দলের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করেন। তিনি আশাবাদী, এই নির্বাচন গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।
